অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

আজ বিকালে বন্ধ থাকবে রাজধানীর জুয়েলারি দোকান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৭ই জুলাই) ঢাকা মহানগরীর সব জুয়েলারি দোকান বিকাল ৫টার পর বন্ধ থাকবে। রবিবার (১৬ই জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদের সই করা সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়।’

বাজুস জানায়, ঢাকা শহরে জুয়েলারি ব্যবসা করতে গিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস প্রতিষ্ঠা করা হয়। ৫৭ বছর পূর্ণ করে এবার ৫৮-তে পদার্পণ করছে বাজুস। সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারা দেশে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে। দেশের ৬২টি সাংগঠনিক জেলাও বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। ৪৯১টি উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সারা দেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিলন মেলায় শামিল হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো, আলোকসজ্জা এবং আলোচনা সভা ইত্যাদি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।