ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের জন্য সাত ক্যাটাগরিতে আছেন ২০৩ দেশি ক্রিকেটার। বিদেশিদের সংখ্যা ৪৪৮ জন। ড্রাফটে সবার চেয়ে দামি ক্রিকেটার মুশফিকুর রহিম। আর সরাসরি চুক্তিতে আগেই দল বেছে নিয়েছেন সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বিপিএল শুরু হবে আর বিতর্ক থাকবে না তা কি করে হয়? নয় আসর পেরুলেও ব্র্যান্ড হতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

আইপিএলে যেমন ধোনির চেন্নাই কিংবা কোহলির বেঙ্গালুরু বলে পরিচিত এমন চিত্র নেই বিপিএল ভাবনায়। বছর না যেতে বদলে যায় দলের নাম। শেষ আসরের ঢাকা ডমিনেটর্স দশম বিপিএলে দুর্দান্ত। পারফরম্যান্সে নয় নতুন ফ্র্যাঞ্চাইজি আসায় নাম দূর্দান্ত ঢাকা।

বাকি ছয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স আর রংপুর রাইডার্স। চার মাস বাকি থাকতে চলছে ঘর গোছানোর ব্যস্ততা। পুরনো ক্রিকেটারদের ধরে রাখার সঙ্গে হয়েছে সরাসরি চুক্তি। মাশরাফী, সাকিব, তামিম, লিটন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহর মত অনেক ক্রিকেটার যেভাবে বেছে নিয়েছেন ঠিকানা।

প্লেয়ার্স ড্রাফটের সাত ক্যাটাগরিতে দেশিদের সংখ্যা ২০৩। আর বিদেশি ক্রিকেটার ৪৪৮ জন। ক্যাটাগরি ‘এ’ তে মুশফিকুর রহিম। প্রকাশ্যে যার ভিত্তি মূল্য সবচেয়ে বেশি ৮০ লাখ। তবে বরিশাল ছেড়ে রংপুরে যোগ দেয়া সাকিবের পারিশ্রমিক সবার অজানা। টাকার অংক যে অন্য সবাইকে ছাপিয়ে তা আর বলার অপেক্ষা রাখে?

ক্যাটাগরি ‘বি’ তে আছেন আফিফ, ইবাদত, রনি, ইমরুল কায়েসের মত তারকারা। ভিত্তি মূল্য যাদের ৫০ লাখ। সি ক্যাটাগরিতে ৩০, ডি’তে ভিত্তি মূল্য ২০ লাখ। বাকি তিন ক্যাটাগরিতে অর্থের অংক আরও কমেছে।

ড্রাফটের চাইতেও সেরা স্কোয়াডের জন্য পথ রিটেইন। যেমন রংপুরে বাবর আজম, কুমিল্লায় আন্দ্রে রাসেল। পার্থক্য গড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থের সামর্থ্য।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।