অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

 আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।  এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। একযোগে ৩ হাজার ৭০০ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে।

আজ বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা চলছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ই মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৩-২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার এ পরীক্ষায় সারা দেশের ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ লাখ ২৪ হাজার ১৯২ ছাত্রছাত্রী অংশ নিয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তবে তাদের ১০০ নম্বরেই প্রশ্ন করা হয়েছে। আর পরীক্ষার সময়ও থাকছে পূর্ণ তিন ঘণ্টা। এ বছর সব বিষয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।

জানা যায়, ১১ বোর্ডে ২০ লাখ ২৪ হাজার ১৯২ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪ লাখ ৪ হাজার ৬৩৭ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ ছাড়া রাজশাহীতে ২ লাখ ২৪৫, কুমিল্লায় ১ লাখ ৮০ হাজার ৫২৭, যশোরে ১ লাখ ৫৯ হাজার ৩৭১, চট্টগ্রামে ১ লাখ ৪৫ হাজার ৫৯০, বরিশালে ৮৮ হাজার ৫৮৬, সিলেটে ১ লাখ ৯ হাজার ৪১২, দিনাজপুরে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ এবং ময়মনসিংহে ১ লাখ ১৯ হাজার ৭৫ জন।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব পালন করছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।