অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

আজ সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সেলিব্রিটি ক্রিকেট লীগের গ্রুপ পর্বের এক ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থগিত করা হয় সিসিএল। এ ঘটনায় ছয় জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাও দেয়া হয়েছিল। সব সমস্যার অবসান ঘটিয়ে আজ রাতে অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ক্রিকেট লীগ।

আজ মঙ্গলবার (১৭ই অক্টোবর) সব সমস্যা কাটিয়ে সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার আয়োজক কমিটি জেনারেশন জিনেক্সটের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা।

আয়োজক কমিটির একজন সদস্য জানায়, যারা খেলার ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

সেলিব্রিটি ক্রিকেট লীগ নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘সেলিব্রিটি ক্রিকেট লীগের জন্য আমেরিকা থেকে বাংলাদেশ ফিরে যাচ্ছি। যেহেতু এখানে চুক্তিবদ্ধ ছিলাম তাই এখানকার কাজ ফেলেই ফিরে যেতে হচ্ছে। দেখা হবে সবার সঙ্গে।’

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত  ২৯শে সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারনে সাময়ক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।