অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

আবারও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে আজ রোববার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় দুজন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। সম্প্রতি এ নিয়ে পশ্চিম তীরে দ্বিতীয়বারের মতো হামলা চালাল ইসরায়েল।

গত ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সংস্থা বলছে, জেনিন শরণার্থী শিবিরে আল আনসার মসজিদের কাছে একটি এলাকায় হামাসের ঘাঁটি রয়েছে। এ বছর ইসরায়েলের সেনা অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হলো জেনিন।

গত বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তুলকারম শহরে শরণার্থী শিবিরে তারা বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন বলেছে এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

সূত্রঃ রয়টার্স

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।