অর্থ লিপি

১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ২৭ ফাল্গুন ১৪৩২

আবারও বেড়েছে এলপিজির দাম, এবার ১২ কেজিতে বেড়েছে ১৪৪ টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পর পর তিন মাসে আবারও বাড়লো এলপিজির দাম। প্রতি কেজি এলপিজির দাম ১০৭ টাকা ০১ পয়সা হিসেবে ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৮৪ টাকা, যা আগস্ট মাসে ছিল ১১৪০ টাকা। এর আগের মাসে অর্থাৎ গত জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অপরদিকে একইভাবে  অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

আজ রবিবার (৩রা সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনে সেপ্টেম্বর মাসের জন্য নতুন এ দাম ঘোষণা করা হয়।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নির্ধারিত দাম রবিবার (৩রা সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

অপরদিকে অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫২ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৮৭ পয়সা করা হয়েছে। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৪৯ পয়সা।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

বিইআরসি জানায়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৫৬০ এবং ৫৫০ মার্কিন ডলারে উঠেছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।