অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

আয়কর রিটার্ন বাধ্যতামূলক ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের যে কেউ ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত সঞ্চয়পত্র এবং ২০ লাখ টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। এ বিধান যুক্ত করে সরকার ২৪টি আর্থিক ও ব্যাংকিং-সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক ককরা হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে নির্দিষ্ট কিছু আর্থিকসেবা গ্রহণের পূর্বে গ্রাহককে সংশ্লিষ্ট অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হবে। এতে বলা হয়, কেউ যদি ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত চালু রাখেন, অথবা খুলতে চান কিংবা ২০ লাখ টাকার ঋণ নিতে চান— তাহলে আয়কর রিটার্নের কপি বাধ্যতামূলকভাবে দিতে হবে। একইভাবে, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বিনিয়োগেও রিটার্ন বাধ্যতামূলক।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে একটি গেজেট জারি করা হয়, যেখানে করজালের আওতা বাড়াতে এসব বিধান যুক্ত করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না মানলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা কোনও সেবা দিতে পারবে না।

নতুন নিয়মের আওতায় যে ২৪টি সেবা রিটার্ন দাখিলের সঙ্গে যুক্ত, তার মধ্যে রয়েছে— ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত, ২০ লাখ টাকার ঋণ, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র, কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া, আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন, ট্রেড লাইসেন্স ও পেশাজীবী লাইসেন্স নবায়ন, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নিনির্বাপণ ছাড়পত্র, নৌযান বা ট্রলারের সার্ভে সনদ, স্কুলে শিশুর ভর্তি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইত্যাদি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।