ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

লোকসানে থেকেও রিজার্ভ থেকে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল আরএকে সিরামিক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ  শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

গতকাল ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৯৩ টাকা, আগের বছরে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৬  টাকা।

কোম্পানিরটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.০০ টাকা, আগের বছরে ছিল ০.৪৯ টাকা । শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৫.৩০ টাকা, আগের বছরে ছিল ১৭.২৩ টাকা।

আগামী ৩১ শে মার্চ ২০২৬, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারী ২০২৬।

উল্লেখ্য, গতবছর কোম্পানি টি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।