অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

আলোচনার টেবিলেই এই যুদ্ধের শেষ করতে হবে: মালিক আগর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত ৫ মাসের তীব্র লড়াই বন্ধে সুদানের সেনাবাহিনী ও সশস্ত্র র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) আলোচনায় বসা উচিত। এমনটাই মনে করেন সুদানের উপ সার্বভৌম পরিষদের উপ-প্রধান মালিক আগর। তিনি বলেছেন, দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাটাও জরুরি।

দীর্ঘদিনের লড়াইয়ে সাধারণ মানুষের অভাবনীয় দুর্দশার কথা তুলে মঙ্গলবার মালিক আগর বলেছেন, ‘দিন শেষে আলোচনার টেবিলেই এই যুদ্ধের শেষ করতে হবে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এই লড়াই থামানো। পাশাপাশি যুদ্ধপরবর্তীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও প্রতিষ্ঠা করা।

এ অবস্থায় বৃহৎ অর্থে একটি সংলাপের প্রয়োজন মনে করেন তিনি।

তবে রাজধানী খার্তুমের আল জাজিরার প্রতিনিধি হিমা মরগান বলেছেন, ‘দেশটিতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কোনও আলোচনার লক্ষণ নেই। পূর্বে বার বার যুদ্ধবিরতি উপেক্ষা করে সেনা ও আরএসএফ’কে তীব্র লড়াইয়ে লিপ্ত হতে দেখা গেছে। দেশের পরিস্থিতি ও বেসামরিক নাগরিকদের কথা বিবেচনা নিয়ে শিগগিরই দুইপক্ষ আলোচনার টেবিলে বসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।’

 

ইতোপূর্বে সৌদি আরব ও জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও সমাধানে পৌঁছানো যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে, রাজধানী খার্তুম, দারফুরসহ বিভিন্ন জায়গায় থেমে থেমে ভারী লড়াই অব্যাহত আছে।

ক্ষমতার ভাগাভাগি নিয়ে গত ১৫ই এপ্রিল থেকে সুদানের প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে যুদ্ধ চলছে। সংঘর্ষে নিহত ছাড়িয়েছে ৩ হাজার। বেঁচে থাকা ব্যক্তিরা যৌন সহিংসতার কথা জানিয়েছেন। অনেকে আবার জাতিগত হত্যার কথা বলেছেন। এ ছাড়া এমন প্রেক্ষাপটে দেশটিতে ব্যাপক লুটপাট শুরু হয়েছে। দারফুর অঞ্চলে মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

গত পাঁচ মাসে সুদান থেকে পালিয়ে লাখ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। দেশটিতে চিকিৎসা, স্বাস্থ্য ও খাদ্য সংকট মারাত্মক পর্যায়ে পৌছেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো।

সূত্র: আল জাজিরা

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।