অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আল-আকসা মসজিদে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে ইসরালি বাহিনী। এরপরই দলখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসে ইসরায়েলি বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় ১২ জন আহত হয়েছেন। তা ছাড়া উত্তরাঞ্চলীয় শহর হেবরনের কাছে বেইট উমমার শহরেও হামলা চালানো হয়েছে। সেখানেও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে জেনিন ও বেথেলহেম শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হচ্ছে বলেও জানানো হয়েছে।

এর আগে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এই হামলা চালানো হয়। সে সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

এর আগে শনিবার (০১ এপ্রিল) আল-আকসা মসজিদের প্রবেশপথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সে সময় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওই যুবককে অন্তত ১০ রাউন্ড গুলি করেছে।

সূত্র : আলজাজিরা

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।