আজ সোমবার (১৫ এপ্রিল) উভয় স্টক এক্সচেঞ্জে সূচক শুরুতে নেতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু করে এবং দিন শেষে নেতিবাচ ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন গতদিনের কার্যদিবসের কমেছে।
আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ৮৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৭৭৮.৭৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৬.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৪.৮৯ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গত দিনের তুলনায় ৮৫.৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫,৭৭৮.৭৬ পয়েন্টে, যা গত কার্যদিবসে যা ছিল ৫৮৬৪.০৮পয়েন্ট।
ডিএসইতে আজ ৩৬৭.৫৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৪৩.৩৮ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৭৫.৮৫ কোটি টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৩২ টির, কমেছে ৩৩৬ টির আর অপরিবর্তিত ছিল ২৭ টির বাজারদর।
আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল। ৭.২৮ শতাংশ দাম বেড়ে প্রথমে ছিল দেশবন্ধু পলিমার লিমিটেড, ৬.৩০ শতাংশ দাম বেড়ে ফাস্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ছিল ২য় অবস্থানে এবং ৫.৬৭ শতাংশ দাম বেড়ে ৩য় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকা
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ গতদিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১.০৩ কোটি টাকার।

আজ সিএসইতে ১৭৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টি প্রতিষ্ঠানের।

সিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকা
আজ সোমবার (১৫ এপ্রিল) উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে, একই সাথে কমেছে লেনদেনও। উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন কমাতে আশাহত হয়েছেন বিনিয়োগকারীরা।
আজকের বাজার নিয়ে বেশ কিছু বাজার সংশ্লিষ্ট লোকজনের সাথে আলাপকালে তারা জানান গত ১৩ই এপ্রিল দেশের বড় খবরের কাগজ ‘প্রথম আলো’ একটি খবর ছাপিয়েছিল যে, ‘এত বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়ছেন কেন?’ এই খবরটি গত তিন দিন ধরে মানুষজন ফেসবুকে পোস্ট করাতে মানুষ পেনিক হয়ে পরেছে।
এছারা ও কিছু মানুষের মনে আশংকা জেগেছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ইরানের ইসরাইলে ড্রোন ও মিশাইল হামলাকে কেন্দ্র করে তারা আতঙ্কিত হয়েছেন। যার চূড়ান্ত প্রভাব যেন পরেছে আজকের শেয়ার বাজারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।