অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

আসছে শাহরুখ খানের ‘জাওয়ান’ ঝলক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জানুয়ারিতেই ‘পাঠান’ দিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এতেই থেমে যাননি। বরং আরও একাধিক বড় চমক গুছিয়ে নিচ্ছেন। যার একটি ‘জাওয়ান’। প্রথমবার দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় কাজ করেছেন কিং অব রোমান্স। নাম ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

কথা ছিল, ২রা জুন মুক্তি পাবে ‘জাওয়ান’। তবে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের ৭ তারিখে। এদিকে ক’দিন ধরেই শোনা যাচ্ছে, শিগগির প্রকাশ্যে আসবে সিনেমাটির ট্রেলার। কিন্তু সেটা কবে? এবার জানা গেলো তা-ই।

আগামী ১২ জুলাই প্রকাশ করা হবে ‘জাওয়ান’র ট্রেলার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা-প্রযোজকরা।

বলিউড বিশ্লেষকদের মতে, ১২ জুলাই ট্রেলার প্রকাশের পর মুক্তির জন্য দুই মাসের সময় পাবে ‘জাওয়ান’ টিম। ফলে পরিকল্পনামাফিক প্রচারণার কাজও সেরে নিতে পারবেন অনায়াসে।

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খান থাকছেন দ্বৈত চরিত্রে। ছবিতে আরও থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, দাপুটে অভিনেতা বিজয় সেথুপতি, অভিনেত্রী প্রিয়ামনি, বলিউডের সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।