বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ সোমবার (২রা অক্টোবর) দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ইনজুরির জন্য সে ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তাতে দলের সাইড বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।