অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

ইংল্যান্ড গুরুত্ব দেয়নি বাংলাদেশ সিরিজকে: নাসের হুসেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি কাবু হয়েছে ইংল্যান্ড দল। এক ম্যাচ আগেই বাংলাদেশের কাছে প্রথমবার দ্বিপাক্ষিক কোনও সিরিজে পরাজয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। এমন হারের পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের মনে হয়েছে, বাংলাদেশ সিরিজটাকে যথেষ্ট গুরুত্ব দেয়নি ইংল্যান্ড।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটি মনে করিয়ে নাসের হুসেন স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমরা ইংল্যান্ড ক্রিকেট টিম। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সফর। আমরা দেখেছি বাংলাদেশের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদেরও উচিত ছিল সিরিজটাকে একই মর্যাদা দেওয়া। তাই স্কোয়াডটা ইংল্যান্ডের মোটেও ভারসাম্যপূর্ণ ছিল না।’

ভারসাম্যপূর্ণ দলের কথা এজন্যই বলা হচ্ছে সামনে ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। ওয়ানডে সিরিজ জিতলেও এই সময়ে চোটের কারণে ব্যাটার উইল জ্যাকসকে হারিয়ে কোনও বদলি ব্যাটার নেয়নি তারা। তাছাড়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন বেন স্টোকস ও হ্যারি ব্রুকসও পৃথক টেস্ট সিরিজের জন্য এই সফরে নেই। তাতে দুই টি-টোয়েন্টিতেই বড় স্কোরের দেখা পায়নি কোনও ব্যাটার।

নাসের হুসেন মনে করেন, এক্ষেত্রে জ্যাকসের বদলে বাড়তি একজন ব্যাটার রাখা প্রয়োজন ছিল। তার কথা, ‘নির্বাচকদের অবশ্যই অনেক গুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হয়েছে। সামনেই অ্যাশেজ আছে। তাই টেস্টের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। 
তাদের সাদা বলের ক্রিকেটাররা টেস্ট খেলতে ব্যস্ত। তাছাড়া কয়েকজন চোট আক্রান্তও। সামনেই আবার কাউন্টি মৌসুম শুরু হবে। কিন্তু আমাদের ১৮টি কাউন্টি আছে। যদি একজন বা দুইজন ব্যাটার বাংলাদেশে আনতে না পারি; যদি এর মানে এই হয় যে ওলি পোপ অথবা জ্যাক ক্রলিকে উড়িয়ে আনা। তাহলে আমাদের একজন ব্যাটার কম- শুধু এটা বলাটা যথেষ্ট নয়।’      

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।