অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

ইউনিয়ন ক্যাপিটাল বারবার আশা ভঙ্গ করছে বিনিয়োগকারিদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড (UNICAP) ৩১ ডিসেম্বর ২০২২, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

৭ই সেপ্টেম্বর ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচ্য বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১১.৯৫) টাকা । আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল (৮.০৩) টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১.৩৪ টাকা, যা আগের বছরে ঋণাত্নক ছিল (০.৭৬ ) টাকা।

৩১শে ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি (NAV) দায় ছিল (১৫.৮৬)টাকা। যা আগের বছর শেয়ার প্রতি দায় (NAV) ছিল (৩.৯১) টাকা।

কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ঠা অক্টোবর ২০২৩ তারিখ। তবে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও চূড়ান্ত করেনি। বার্ষিক সাধারণ সভার তারিখ পরবর্তীতে চূড়ান্ত করে শেযার হোল্ডারদের জানিয়ে দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আগের বছর ও কোন লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

আগামী রবিবার কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যতখুশি দাম বাড়তে কমতে পারবে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।