শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (HAMI) ৩১ মার্চ ২০২৪, সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
উল্লেখ্য, এর আগে কোম্পানিটি প্রথম ও ২য় প্রান্তিকেও বিনিয়োগকারীদের ১ শতাংশ করে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আশ্চর্যজনক হলেও সত্য কোন বিশেষ কারণে টানা ২ বার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করার পরেও কোম্পানিটির ক্যাটাগরির পরিবর্তন হচ্ছেনা।
কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (১৯) পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল (৫৬) পয়সা।
৩১ মার্চ ২০২৪, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে (০.৭৫) টাকা।যা আগের বছরে ছিল (০.০২) টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৯.১০ টাকা,যা আগে ছিল ১.৯৭ টাকা।
নিয়ম অনুযায়ী আগামী রবিবার ২ জুন কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে, অর্থাৎ ঐ দিন কোম্পানিটির দাম যতখুশি ততো বাড়তে ও কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।