অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ও ড্রোনে রাশিয়ার হামলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রবিবার (১৭ ডিসেম্বর) ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ইউক্রেনে ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। একই সঙ্গে ২০টি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিস্তারিত না জানিয়ে বিমানবাহিনী বলেছে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

রয়টার্সের পক্ষ থেকে ইউক্রেনের দাবি স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়া কতটি ড্রোন উড্ডয়ন করেছিল বা হামলা কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা স্পষ্ট নয়।

রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষঅব্যবস্থা ইউক্রেনের উড্ডয়ন করা ৩৩টি ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রামে বিস্তারিত না জানিয়ে মন্ত্রণালয় বলেছে, লিপেতস্ক, রস্তোভ ও ভলগরোদ অঞ্চলে লক্ষ্যবস্তুতে পৌঁছার আগে ড্রোনগুলোকে বাধা দেওয়া বা ধ্বংস করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।