পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই–জেনারেশন লিমিটেড (EGEN ) এরপর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কোম্পানিটিরপর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনপর্যালোচনা করা হবে,পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য আইটি খাতের সবগুলি কোম্পানির নিয়মিতভাবে লেনদেন হলেও একমাত্র ইজেনারেশন লিমিটেড বহুদিন যাবৎ লেনদেন হচ্ছেনা।আইটি খাতের এই শেয়ার টিরবিনিয়োগকারীরা বহুদিন যাবৎ কস্টে আছেন।