অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

ঈদের খাবার ও সতর্কতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঈদ মানেই আনন্দ। যেখানে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে খাওয়া-দাওয়ার বিশাল এক করে থাকে। দীর্ঘ এক মাস রোজার পর প্রথম দিনটি যেন সকলের জন্য আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। তবে এই দিনটি অতিরিক্ত খাওয়ার কারণে অনেকের শারীরিক সমস্যা তৈরি করতে পারে।

বিশেষত, ঈদের খাবারের প্রতি অতিরিক্ত আগ্রহ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত খাওয়া থেকে সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ঈদের আনন্দ শরীরের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।

ঈদের আনন্দকে ভালোভাবে উপভোগ করার জন্য খাবারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ গরমে অতিরিক্ত তেল-মসলাযুক্ত বা ভারী খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে এবং এতে শরীরের ওপর চাপ পড়তে পারে। বিশেষ করে যারা দীর্ঘ দিন বিভিন্ন রোগে ভুগছেন (যেমন-পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ) তাদের বেশি সতর্ক থাকা জরুরি।

জেনে নিন ঈদের খাবার স্বাস্থ্যকর ও নিরাপদ রাখার জন্য যেসব সতর্কতা মেনে চলা উচিত-

দীর্ঘদিন রোজা রাখার পর হঠাৎ তেল-চর্বিযুক্ত খাবার খেলে গ্যাস বা বদহজম হতে পারে। তাই ঈদের দিন সহজপাচ্য ও পুষ্টিকর খাবার দিয়ে শুরু করা উচিত।

ঈদের দিন বাড়িতে তৈরি দুধ-সেমাই, পায়েস, পুডিং, ফালুদা, কাস্টার্ড জাতীয় খাবার পরিমিত পরিমাণে খেতে পারেন।

ডায়াবেটিস রোগীরা চিনি, গুড়, মধু এড়িয়ে চলুন। মিষ্টান্নের পরিবর্তে মৌসুমি রঙিন ফল এবং মিক্সড ফ্রুট সালাদ স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

ঈদের দিন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, তেহারি খুবই কমন খাবার। তবে যাদের শারীরিক জটিলতা আছে তারা এসব খাবারের পরিবর্তে সাদা ভাতের সঙ্গে একটি মাংসের পদ পরিমিত পরিমাণে খেতে পারেন। চাইলে মাছ বা ডিমের একটি পদ রাখতে পারেন।

হৃদরোগ, লিভার, কিডনির রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি দীর্ঘমেয়াদি রোগীরা প্রতি বেলায় বেশি মাংস খাবেন না।

গরু-খাসির মাংস প্রচন্ড এসিড প্রডিউসিং খাদ্য। ভাত, রুটি, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, পিঠা এগুলো মাঝারি মানের এসিড প্রডিউসিং খাদ্য।

পক্ষান্তরে শাকসবজি ও ফলমূল এলকালাইন খাদ্য।

ঈদের দিন ও পরের কয়েকদিন আমরা লাগাতার এসিডিক খাবার খাই এবং এলকালাইন খাবার খাই না বলেই চলে।

একজন সুস্থ মানুষের দেহ এই এসিড-বেস (অম্ল-ক্ষার) এর ভারসাম্যহীনতা মোকাবিলাকরার সামর্থ্য রাখে। কিন্তু অনেকেরই সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়ম হল মোটামুটি ভারসাম্য করে খাওয়া। লাগাতার কেবল মাংস, রোস্ট, কাবাব, পোলাও, খিচুড়ি, পিঠা, পায়েস না খেয়ে গ্যাপ দিয়ে খান। সাথে সালাদ, সবজি ও ফল খান।

ঈদের আনন্দে স্বাস্থ্যকে গুরুত্ব দিন। ঈদ মানে শুধু খাওয়া-দাওয়া নয়, এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময়ও। তবে, শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। তাই সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং বিশ্রাম নেওয়ার অভ্যাস রাখুন। এতে আপনি ঈদের দিনটি আরও ভালোভাবে উপভোগ ও সুস্থভাবে কাটাতে পারবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।