অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

উপকারী স্ট্রেস প্রয়োগে টেকসই দেহ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আমাদের শরীর স্বাভাবিক অবস্থা থেকে একটু ব্যতিক্রম হলেই আমরা চিন্তিত হয়ে পরি। ধরুন আপনি জীবনে কখনও অনাহারে থাকেননি, দিনের পর দিন মজার মজার খাবার খেয়েই যাচ্ছেন। কখনও ঠান্ডা পানিতে গোছল করেন না। গরম কালে এসিতে ঘুমান। ঘাম ঝরানো পরিশ্রম করেন না। আরামে আয়েশে দিন কাটিয়ে দিচ্ছেন। শারীরিক ও মানসিক কোন বদল নেই।

এটা হচ্ছে স্থিতাবস্থা, বায়োলজির ভাষায় Homeostasis, হ্যাঁ আপনি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারবেন। কিন্তু কোন ব্যাতিক্রম হলেই এই দেহ তা মানিয়ে নিতে পারবে না। একটু খানিনিশ বিশ হলেই দেহ ভেঙ্গে পড়বেআপনি অসুস্থ হবেন। দেহ মনকে ছোট ছোট চ্যালেঞ্জ বা স্ট্রেস মোকাবিলা করতে দিতে হয়। এতে দেহমন ঘাতসহ বা অধিকতর টেকসই হয়।

জার্মান দার্শনিক Friedrich Nietzsche এর একটি বিখ্যাত উক্তি :

“What doesn’t kill you, makes you stronger.”

(যা তোমাকে মারতে পারে না, তা তোমাকে আরও শক্তিশালী করে)

উপকারী স্ট্রেস কি?

কিছু কিছু বস্তু, কাজ বা ফ্যাক্টর অধিক মাত্রায় আপনার ক্ষতি করে, এমনকি মৃত্যুও ঘটাতেপারেতা যদি অল্প সময়ের জন্য কিম্বা স্বল্প মাত্রায় প্রয়োগ করা হয়। তবে তা আপনাকেঅধিকতর শক্তিশালী করে। এতে সাময়িকভাবে দেহের স্থিতাবস্থা (homeostasis) নষ্ট হলেও দেহের এডাপটেশন ক্ষমতা বৃদ্ধি পায়। তখন উপকারী স্ট্রেসকে বলে হরমেসিস(Hormesis)

আপনি বিভিন্ন উপায়ে হরমেসিস ঘটাতে পারেন :

. ইন্টারমিটেন্ট ফাস্টিং : সপ্তাহে দিন ১৬২৪ ঘন্টা পানাহার বন্ধ রাখা।

. HIIT এক্সারসাইজ : খুব অল্প সময়ের জন্য দেহের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দৌড়ানো বাসাইক্লিং বা অন্য কোন এক্সারসাইজ করা।(HIIT exercise হলোআপনি ব্যায়ামের উদ্দেশ্যে হাটতেছেন,কিছুক্ষণ হাঁটার পর(১০মিনিট) হঠাৎ ১৫/২০/৩০ সেকেন্ড অনেক জোরে দৌড় দিবেন,এরপর আবার হাঁটবেন,আবার /১০ মিনিট পর আরেকবার জোরে দৌড়,এভাবে / বার।)

. Wim Hof ব্রেথিং : মিনিট দম আটকিয়ে রাখা। (ইউটিউবে পদ্ধতি দেখে নিতে পারেন)

. চরম তাপমাত্রা : কিছু সময়ের নিম্ন তাপমাত্রা কিম্বা উচ্চ তাপমাত্রায় অবস্থান করা।

() কোল্ড থেরাপি : বিভিন্ন পদ্ধতি আছে

শীতে ঠান্ডা পানিতে গোছল করা, প্রচন্ড শীতে খালি গায়ে ফ্যানের বাতাসে বসে থাকা, ১৫মিনিট বরফ পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে রাখা।

() হট থেরাপি :

প্রচন্ড রোদে খালি গায়ে কিছুক্ষণ বসে থাকা, একটু বেশি গরম পানি গায়ে ঢালা, স্টিম বাথনেয়া (সাওনা Sauna)

. কতিপয় ফাইটোকেমিক্যাল : হলুদ, রসুন, ব্রুকলি, আঙ্গুর, বেরি, গ্রিন টি ইত্যাদিতেবিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল আছে যা আমাদের কোষে হরমেসিস ঘটায়।

. মানসিক পজিটিভ চ্যালেঞ্জ : ব্রেইনকে একটিভ রাখতে হবে, পজিটিভ চ্যালেঞ্জ মোকাবিলা করাতে হবে। যেমননতুন ভাষা শেখা, নতুন কাজ শেখা, নতুন  দক্ষতা অর্জন, বই পড়া, নতুন সফটওয়্যার শেখা ইত্যাদি।

হরমেসিস বা উপকারী স্ট্রেস দেহের এডাপটেশন ক্ষমতা বৃদ্ধি করে, ইমিউনিটি বুস্টিং করে, বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা করে, অকাল বার্ধক্য প্রতিরোধ করে এবং জীবনের Healthspan বৃদ্ধি করে।

লিখেছেন 

ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।