অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

দিশেহারা বিনিয়োগকারীরা, উভয় স্টক এক্সচেঞ্জে সুচক ও লেনদেন কমেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (২৭শে নভেম্বর) উভয় স্টক এক্সচেঞ্জে সুচক ও লেনদেন কমেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন ৩০০ কোটির ঘরে নেমে এসেছে।

আজ  ডিএসইতে ৩৬৯.৯৬ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৪৯.১০ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭৯.১৪ কোটি টাকা কম লেনদেন হয়েছে।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৯.৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৭.৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১০১.৩৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৭ টির, দাম কমেছে ১৩৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৩৯ টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৫.৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উভয় স্টক এক্সচেঞ্জে সুচক ও লেনদেন কমায়, দিশেহারা হয়ে পরেছেন বিনিয়োগকারীরা। বুঝতেই পারছেন না কি করবেন! আজ যেটা বাড়ছে কাল সেটা কমে যাচ্ছে। ইদানিং শেয়ার বাজার বাজার ঘুরছে চরকির মতো। বিনিয়োগকারীরা বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষনেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে অনেকেই। 

মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার শীর্ষ তালিকাতে থাকছে কাল সেটা চলে যাচ্ছে পতনের শীর্ষ তালিকাতে। কিছু শেয়ার সংখায় অনেক শেয়ার  নিয়ে ফ্লোর ভেঙে লেনদেন হয়ে, পরক্ষনেই আবার ফ্লোরে চলে যাচ্ছে। এক কথায় বিনিয়োগকারীরা দারুন উদ্বেগ ও হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।