একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষজন। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বেড়েছে।
বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ৩২-৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা একদিন আগেও ২৭-২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৪-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা আগে ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। একইভাবে স্থানীয় হিলির কাঁচাবাজারে পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে। একদিন আগে ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে এখন ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মাহবুব আলম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দামই বাড়তি যার কারণে নিন্ম আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় কষ্ট আরও বেড়ে গেছে। একদিন আগে যে পেঁয়াজ ২৮ টাকা কেজি কিনেছি সেই পেঁয়াজ আজ ৩২ টাকায় কিনতে হচ্ছে। এভাবে যদি সব পণ্যের দাম বাড়ে তাহলে আমাদের মতো মানুষ চলবে কীভাবে?’
দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে আগে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতেন আমদানিকারকরা। কিন্তু চাহিদা না থাকায় কম দামে বিক্রি করায় লোকশানের মুখে পড়তে হয় তাদের। সেই সঙ্গে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে পেঁয়াজের মান খারাপ হওয়ায় কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তারা।
এখন বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি খানিকটা কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। সেই সঙ্গে ভারতের বন্যার কারণে সেখানেই দাম কিছুটা বাড়তি। এ ছাড়া গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার আশুরার কারণে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকায় ভারতের মোকামে লোডিং বন্ধ ছিল। যার কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।