শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের(EIL) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৮ অক্টোবর ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটির গত ৩মাসে (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ০.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.২৯ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে ১০২ শতাংশ।
অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ( EPS) ছিল ১.১৮ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা কমেছে ৬ শতাংশ।

গত ৩০,সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে .৪৫ টাকা যা আগের বছরে ছিল ০.৫৭ টাকা এবং শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৯.১৬ টাকা। যা আগের বছরে ছিল ১৮.৭৫ টাকা।