ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (EXIMBAMK) কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সর্বশেষ ৩১শে ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার সম্মতি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংক্রান্ত সার্কুলার অনুসারে লভ্যাংশ ঘোষণার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে এক্সিম ব্যাংক। 

ব্যাংকটির সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারিসেপ্টেম্বর) শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে .৫৮ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল .৫৭ টাকা। গত ৩০শে সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪৪ টাকা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২২.৩২ টাকা।

উল্লেখ্য, ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

প্রসঙ্গত, সম্প্রতি এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের সাথে দুর্বল পদ্মা ব্যাংক একিভুত হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।