বেশ কিছুদিন ধরেই এক্সে (টুইটার) নিয়মিত নতুন সুবিধা চালুর ঘোষণা দিচ্ছেন খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটির মালিক ইলন মাস্ক। বিভিন্ন অ্যাপের সব সুবিধা এক্সে যুক্ত করতে চান তিনি। এরই ধারাবাহিকতায় এবার সরাসরি মূল্য পরিশোধের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে এক্স।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া হলেও এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো এক ভিডিও পোস্টে পেমেন্ট অপশন সুবিধার চালুর ইঙ্গিত দিয়েছেন।
লিন্ডা ইয়াকারিনো পোস্ট করা দুই মিনিটের এ ভিডিওতে এক্সে ভিডিও কলের পাশাপাশি পছন্দের পণ্য বা খাবার কিনে সরাসরি মূল পরিশোধের সুবিধা ব্যবহারের দৃশ্য দেখানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এক্সে পণ্য কেনার পর তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।
এক্সে পণ্যের মূল্য পরিশোধ সুবিধা কবে নাগাদ চালু হবে বা এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাননি লিন্ডা ইয়াকারিনো।
উল্লেখ্য, এক্সে নতুন চালু হওয়া সব সেবা প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।