ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

এনবিআর মিউচুয়াল ফান্ডের অর্জিত আয়ের ওপর করহার কমাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর শুধু মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর করহার কমিয়ে ১৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২৬২৭ করবর্ষ পর্যন্ত কর হার বহাল থাকবে।

চলতি ১৪ই মার্চ স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) নং ৪৯আইন/আয়কর২৬/২০২৪এর মাধ্যমে সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর কর রেয়াতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

আয়কর আইন, ২০২৩এর ধারা ৭৬এর উপধারা () অনুযায়ী, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো কর্তৃক কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর কর হার কমিয়ে ১৫ শতাংশ ধার্য করেছে।

কর রেয়াতের মেয়াদ বৃদ্ধির জন্য এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম কমিশনারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্টকোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস কে 

গতকাল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এএএমসিএমএফের কার্যনির্বাহী কমিটি এর অন্য সদস্যরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কমিশনারদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন, যাতে তারা সম্পদ ব্যবস্থাপনা খাতের জন্য কর রেয়াতের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারেন।

পুরো প্রক্রিয়াজুড়ে এনবিআর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যবস্থাপনা খাতকে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর পুঁজিবাজারকে সহযোগিতা করার দৃঢ় প্রতিশ্রুতি দেখিয়েছে। উদ্যোগকে সমর্থন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ব্যবস্থাপনা মিউচুয়াল ফান্ড খাত আগামী দিনে বিনিয়োগকারীদের আরও ভালো ভাবে সেবা দিতে এবং পুঁজিবাজার উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।