দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেডের (APEXFOOT) উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর মাধ্যমে পাবলিক মার্কেটে অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির ৫০ হাজার শেয়ার কিনবেন।