গত ঈদুল ফিতরে ছুটি মিলে ছিল টানা চার দিনের। এবারও আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দিয়েছে। নির্বাহী আদেশে ঈদুল সেই ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হচ্ছে কিনা, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠক থেকে আজ (সোমবার) আসতে পারে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। সেখান থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গত মঙ্গলবার (১৩ই জুন) বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭শে জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মনে করেন, ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ যৌক্তিক।
রোববার তিনি সাংবাদিকদের জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, ও মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন পহেলা জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচ দিন।
এদিকে রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ জুন হজ ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে আসছে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।