বায়ার্ন মিউনিখ থেকে উইঙ্গার সাদিও মানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসর।
চলতি মাসের শুরুতে গুঞ্জন ওঠে, রিয়াদের ক্লাবের সঙ্গে কথা বলছে বায়ার্ন। পরে মানেও তাতে সম্মতি দেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণ ভাগে যুক্ত হচ্ছেন সেনেগালের এই তারকা।
৩১ বছর বয়সী মানে গত মৌসুমে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেন। কিন্তু ক্লাবে এসে স্বস্তিতে ছিলেন না। চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে হারের পর সতীর্থ লেরয় সানের সঙ্গে তার হাতাহাতিও হয়। আর ওই ঘটনায় বায়ার্নের সঙ্গে তার ছাড়াছাড়ির অন্যতম কারণ।
অ্যানফিল্ডে ছয়টি শিরোপা জেতা মানের সঙ্গে লিভারপুলের আরও তিন তারকা সৌদি লিগে যোগ দিয়েছেন। রবার্তো ফিরমিনো, ফ্যাবিনহো ও জর্ডান হেন্ডারসন আল আহলি, আল ইত্তিহাদ ও আল ইত্তিফাকে চুক্তি করেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।