অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

এমবাপ্পে চেলসিতে যেতে পারেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কিলিয়ান এমবাপ্পে কোথায় যাবেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গুঞ্জন আছে, ফরাসি তারকা চেলসিতে যোগ দিতে পারেন। এবার সেই গুঞ্জনের সত্যতা কিছুটা হলেও মিললো চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনোর কথায়। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে চেলসি কোচ জানিয়েছেন, তার পছন্দের তালিকায় এখনও শীর্ষে এমবাপ্পে।

অনেক দিন ধরেই কিলিয়ান এমবাপ্পের দল বদলের গুঞ্জনে সরগরম ফুটবল বিশ্ব। এবার সেই দল বদলের গুঞ্জনে যুক্ত হয়েছে চেলসির নাম। চেলসিতে যোগ দিচ্ছেন এমবাপ্পে, এমন গুঞ্জনও বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। সেই পালে হাওয়া লাগালেন পচেত্তিনো।

 

চেলসি এমবাপ্পেকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে অনেক আগেই। গণমাধ্যমের দাবি, চেলসির সঙ্গে পিএসজির নাকি কথাও এগিয়েছে বহুদুর। চেলসির কাছে এমবাপ্পেকে বিক্রি করতে ইতোমধ্যে একটি চিঠিও দিয়েছে পিএসজি। পচেত্তিনোর সঙ্গে সরাসরি নাকি কথাও হয়েছে এমবাপ্পের। তবে তাকে ছাড়তে মোটা অঙ্কের অর্থ দাবি করছে প্যারিস সেন্ট জার্মেই। তবে এমবাপ্পেকে নিয়ে ইতিবাচক দেখা গেছে চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনোকে।

সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আশাবাদী। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। আমরা চাইবো আমাদের স্কোয়াড আরও পরিপূর্ণ হোক।’

চেলসির কোচ হওয়ার আগে পিএসজিতে এমবাপ্পের কোচ ছিলেন পচেত্তিনো। সেখানে দেড় বছর ধরে দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন এই কোচ। তাই এমবাপ্পের সঙ্গে বোঝাপড়াটা বেশ ভালোই আছে তার। সে কারণেই হয়তো খুব করে এমবাপ্পেকে পেতে চাইবেন এই কোচ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।