পুঁজিবাজারের তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (EMERALDOIL) গত৩০ শে জুন ,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্যে ৫ শতাংশ লভ্যাংশ দিবে,অর্থাৎ শেয়ার প্রতি বিনিয়োগকারীগন ৫০ পয়সা করে পাবেন।
১লা নভেম্বর ,২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
৩০ শে জুন ,২০২৩ র সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৭৩টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.১৭ টাকা।৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি দায় ছিল (১০.৩৭)টাকা।
আগামী ২৭,ডিসেম্বর, ২০২৩, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
অপরদিকে
কোম্পানিটি প্রথম প্রান্তিক ইপিএস ও ঘোষণা করেছে।

জুন ২৩–সেপ্টেম্বর ২০২৩ সময়ে প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ১.৪৭ টাকা যা গত বছরে ছিল ০.২২ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) ঋণাত্মক হয়েছে (০.২১) টাকা। যা আগের বছরে ঋণাত্মক ছিল (০.৭৭)টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি দায় হয়েছে (৮.৯০ ) টাকা। , যা আগে শেয়ার প্রতি দায় ছিল (১০.৩৭ ) টাকা