শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে।
কোম্পানি আইনের ১৯৯৪ (সংশোধিত ২০২০)-এর ১১ (৪) অনুচ্ছেদ বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটির এ নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি।
কোম্পানির নতুন নামকরণ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আফতাব উল ইসলাম ও সিইও কেএম সাইদুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।