অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

এসবিএসি ব্যাংকের ১ প্রায় কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে একটি প্রতিষ্ঠান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBACBANK) ব্যাংক পিএলসির ৯৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে মেসার্স ভিকার ইন্টারন্যাশনাল। বিষয়টি জানিয়েছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ভিকার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা সহযোগী মোহাম্মদ নাজমুল হক, যিনি এসবিএসি ব্যাংকের মনোনীত পরিচালক। ডিএসইর বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনবে প্রতিষ্ঠানটি।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBACBANK)  ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮৮ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৬৮.১৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬.৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৫.১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।