দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড(ইসিআরএল)। ১৮ ডিসেম্বর,২০২৬ পর্যন্ত তার নিরীক্ষিত আর্থিক বিবেচনায় দীর্ঘমেয়াদে কোম্পানিটির “AAA” এবং স্বল্প মেয়াদে “ST-1” হিসাবে রেটিং প্রদান করেছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.২৯ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪.৯২ টাকা। গত ৩০শে সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস)দাঁড়িয়েছে ৪০৭.০৪ টাকা (পুনর্মূল্যায়িত), পুনর্মূল্যায়ন ছাড়া যা ২৯৫.৬৭ টাকা।
সর্বশেষ ৩০শে জুন সমাপ্ত ২০২৫, হিসাব বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১৮৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ১৭৫ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ছিল ১০ শতাংশ ।