দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৪- মার্চ ২০২৪) ও (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ২১শে এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৪-মার্চ ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৩.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৭.৭৮ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা ৭৯ শতাংশ বেড়েছে।
অপরদিকে ৩ প্রান্তিক মিলে ৯ মাসে (জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৫.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৮.২৫ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে ২০৫ শতাংশ মুনাফা বেড়েছে ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২২.৮৮ টাকা, যা আগের বছরে ছিল ৭৩.৭০ টাকা।
গত ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়নের পরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩৫৯.৬৮ টাকা, যা আগের বছরে ছিল ৩৪৩.৭৩ টাকা।
দেশের শেয়ারবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ হাজার ১৬ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৮.৯০ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৪৪, বিদেশী বিনিয়োগকারী ০.১০ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ০.৫৬ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।