অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

ওয়ালটনের ২য় প্রান্তিকে ইপিএস প্রকাশ, নগদ অর্থের প্রবাহের উল্লেখযোগ্য উন্নতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সউৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৫ডিসেম্বর ২০২৫) (জুলাই ২০২৫ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ২২ শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে কোম্পানিটি, গত মাসে (অক্টোবর ২০২৫ ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪.২৭ টাকাগত অর্থবছরের একই সময়ে মাসে শেয়ার প্রতি আয়  ছিল ৪.৬৬ টাকা। 

অপরদিকে মাসে (জুলাই ২০২৫ ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি  আয় (EPS) হয়েছে ১০.৯০ টাকা গত অর্থবছরের একই সময়ে মাসে শেয়ার প্রতি আয়  ছিল ৯.১৪ টাকা। 

গত ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৯.৪১ টাকা, যা আগের বছরে ছিল ৬.১৪ টাকা। নগদ অর্থের প্রবাহের উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ৮.০৭ শতাংশ বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ১৮.৯৭ শতাংশ হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে রেফ্রিজারেটর এবং এয়ার কিন্ডিশনারের উপর ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হলেও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩৫৮.৪১  টাকা। যা আগের বছরে ছিল ৩৬৩.৪০ টাকা।

চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানির বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির ম্যানেজমেন্ট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।