সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন https://www.facebook.com/dhakasharebazar/
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের ওরিয়ন ফার্মা লিমিটেড (ORIONPHAR)চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর’২০২৩) ও (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি ,গত ৩ মাসে (অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.১৯ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে কমেছে ।

অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৯১ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে কমেছে ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২.৬৮ টাকা, যা আগের বছরে ছিল ৫.৬২ টাকা ,এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ৮৯.৬৯ টাকা। যা আগের বছর ছিল ৮৮.৯৯ টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।