পবিত্র মাহে রমজান মাসে প্রায় জনশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। ৬০ শতাংশ বিশেষ ছাড়েও খালি পড়ে আছে ৫ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের কক্ষ। একই সঙ্গে বন্ধ ৪ শতাধিক রেস্তোরাঁও। ভ্রমণে আসা কয়েকশ পর্যটক খাবার নিয়ে ভোগান্তিতে পড়লেও বলছেন; নেই ভিক্ষুক কিংবা হকারের উৎপাত, নিরিবিলিতে সৈকতকে নিজেরদের মতো উপভোগ করছেন তারা।
সমুদ্র সৈকতে দেখা যায়, সাগরতীরে নেই পর্যটকের চাপ। সৈকতজুড়ে সারি সারি কিটকট বসানো হলেও নেই কাঙ্ক্ষিত পর্যটক। শৈবাল থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত অন্তত পাঁচশ কিটকটের মধ্যে মাত্র ৩টি কিটকটে বসে রয়েছে ১০ জনের মতো ভ্রমণপিপাসু। আর নোনাজলে সমুদ্রস্নান করছে ১০ জনের মতো পর্যটক।
বালুচরেও নেই পর্যটকের ভিড়ও , চারদিক অনেকটা ফাঁকা। বালুচরে দৌড়াদৌড়ি করছে ঘোড়া আর ঘোড়ার পিঠে বসে রয়েছে ঘোড়াওয়ালা। এদিকে, পর্যটকের অপেক্ষায় প্রহর গুনছেন বিচ বাইক চালকরা। একই সঙ্গে এদিক-ওদিক ঘোরাঘুরি করছে ফটোগ্রাফাররাও। আর অলস সময় পার করছেন লাইফ গার্ড কর্মীরা।
সৈকতের লাবণি, সুগন্ধা, কলাতলি পয়েন্ট; পুরো ৩ কিলোমিটার সৈকতে বিচরণ করছে মাত্র শতাধিক পর্যটক। এসব পর্যটকর মধ্যে কিছু সংখ্যক সমুদ্রস্নান করছে। অনেকেই বালিয়াড়ি ঘোরাঘুরির পাশাপাশি ছবি তুলছেন। আবার অনেকেই তীব্র গরমের কারণে কিটকটে বসে রয়েছেন।
পর্যটকরা বলছেন, বিশেষ ছাড়ের মধ্যে কক্সবাজার ভ্রমণে এসে ফাঁকা সমুদ্রসৈকত বেশ উপভোগ করছেন। রমজানের কারণে খাবার নিয়ে ভোগান্তিতে পড়লেও সৈকতে নেই হকার ও ভিক্ষুকের উৎপাত।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।