অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

‘কড়া হেডমাস্টার’ ও ‘বিজ্ঞানী’ খ্যাত হাথুরুসিংহের ক্ষমতা কমানো হতে পারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল রোববার (১২ নভেম্বর) সকাল ৯টা নাগাদ দেশে ফেরার কথা ছিল টাইগারদের। কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে গত শনিবার (১১ি নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে লাল-সবুজের দল।

বিশ্বকাপে চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বৈশ্বিক টুর্নামেন্টে দলটির বাজে পারফরম্যান্সে কোটি কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। তবে এসবের তোয়াক্কা করেন না দলটির প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তার কথা অনুযায়ী, বিশ্বকাপের পরেই ‘আসল কাজ’ শুরু করতে চান তিনি।

দেশে আসার আগেই দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে ক্ষোভ ঝরছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলে। বিশেষ করে কোচ হাথুরুর বিরুদ্ধে দলের ভেতর থেকে একগাদা অভিযোগ এসেছে বলে জানা গেছে। তিনি দেশে আসার পরে এ বিষয়ে বিসিবি আরও তৎপর হয়েছে বলে খবর বেরিয়েছে। যেসকল অভিযোগ এসেছে শ্রীলঙ্কান এই কোচের বিষয়ে সেগুলোর ব্যাখ্যা জানতে চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

এ দিকে বিশ্বকাপের সঙ্গে সঙ্গে পরামর্শক শ্রীধরন শ্রীরাম, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সম্পর্ক শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের আর দায়িত্বে দেখা যাবে না। এর মধ্যে কয়েকজনের সঙ্গে পুনরায় চুক্তির কথা থাকলেও কেউ আগ্রহ দেখায়নি।

তবে সবকিছু পাশ কাটিয়ে বহাল তবিয়তে থেকে যাচ্ছেন চান্ডিকা হাথুরুসিংহে। ‘কড়া হেডমাস্টার’ ও ‘বিজ্ঞানী’ খ্যাত এই কোচকে বিদায় করা না হলেও তার ক্ষমতার বলয় কমিয়ে আনা হবে অনেকটাই, এমনটিই জানা গেছে। বিসিবি ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্বকাপে কোচদের কাজে হস্তক্ষেপ করা এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে রূঢ় আচরণের মতো ঘটনা ঘটিয়েছেন হাথুরু। এছাড়া মাত্রাতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা কেবল তার সিদ্ধান্তেই হয়েছে। সবকিছু বিবেচনা করে কোচের ক্ষমতার ডানা ছাঁটারই যেন আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।