অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

কর ব্যবস্থা ডিজিটালাইজড করার তাগিদ সিপিডির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গবেষণা সংস্থা সিপিডি মনে করছে কর ব্যবস্থা ডিজিটালাইজ হলে ২০৩০ সাল নাগাদ রাজস্ব আয়ের পরিমাণ ১৬৭ বিলিয়ন ডলার বা প্রায় ২০ লাখ টাকায় দাঁড়াবে।

গতকাল রবিবার(১৯ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এমন তথ্য তুলে ধরে সিপিডি।

সিপিডি বলছে, একই সময়ে কর জিডিপি অনুপাত পৌঁছাবে ১৬ শতাংশে।

সংস্থাটি বলছে, দেশে শুধু কর জিডিপি অনুপাতই কম নয়, বরং জনগণ যা কর দিচ্ছে, তার সবটুকু পাচ্ছে না এনবিআর। সিপিডির মতে, প্রযুক্তির ব্যবহার করে এই ফাঁকি কমাতেও সাহায্য করবে।

বর্তমানে কর ব্যবস্থার আধুনিকায়নে নানা উদ্যোগ আছে। কিন্তু এগুলো সমন্বিতভাবে হচ্ছে না বলেও মত অর্থনীতিবিদদের।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ডিজিটাল করতে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। পাশাপাশি ডেটাবেজের ধারাবাহিকতা রক্ষা ও দক্ষ জনবল গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।