অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ডিসিসিআই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে নিত্যপণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ।

আশরাফ আহমেদ বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসার ওপর চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পদক্ষেপ দাবি করেন ব্যবসায়ী নেতারা।

এ সময় এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। এসবের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে ব্যবসায়ী সমাজ তাদের সমর্থন দেবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।