বিশ্বের শীর্ষস্থানীয় পানীয় প্রস্তুতকারক কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জু-উন নাহার চৌধুরী। প্রথম বাংলাদেশি নারী কর্মকর্তা হিসেবে জু-উন নাহার চৌধুরী এ নিয়োগ পেয়েছেন।
গতকাল সোমবার(২২শে জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে বহুজাতিক কোম্পানিটি জানিয়েছে, তিনি তা জি তুং এর স্থলাভিষিক্ত হবেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবেও কোম্পানির শীর্ষ এ পদে এলেন।
জু-উন নাহার ২০২৩ সালে বাংলাদেশি জায়ান্ট কোম্পানি এপেক্সের বিপনণ পরিচালক হিসেবে কাজ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থাপনা পরিচালক তার কর্মজীবন শুরু করেছিলেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং বিভাগের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। সেখানে তার নেতৃত্বে হওয়া দেশব্যাপী ‘লাইফবয় হাত ধোয়া ক্যাম্পেইন/হ্যান্ডওয়াশিং’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দেশের ৬০টির বেশি এলাকায় আট হাজার তরুণের অংশ নেওয়া ওই কর্মসূচি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়।
কোকাকোলা বাংলাদেশ তার নিয়োগ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোম্পানির পক্ষ হয়ে পণ্য বোতলজাত, ব্যবসায়িক অংশীদার, ক্রেতা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন জু-উন নাহার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।