অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

কোলেস্টেরলের ভাল-মন্দ: পর্ব-৩

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কোলেস্টেরল যুক্ত খাবার খেলে কি হার্টের সমস্যা হয়?

উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবারঃ

ডিমের কুসুম, রেড মিট (বিফ, মাটন), হোয়াইট মিট (মুরগী, হাঁস, কবুতর, কোয়েল), অর্গান মিট (লিভার, মগজ, হার্ট, কিডনি), ডেইরী প্রোডাক্ট (চিজ, বাটার, ফুলফ্যাট মিল্ক), সেলফিশ (চিংড়ী, কাঁকড়া) ,সামুদ্রিক মাছ (ইলিশ, সার্ডিন ইত্যাদি)

একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় ৩৫ গ্রাম কোলেস্টেরল থাকে এবং প্রতিদিন প্রায় গ্রাম (১০০০ মি.গ্রা) কোলেস্টেরল তৈরি হয়। সাধারণ ভাবে বলা যায়, আমাদের দেহের মোটকোলেস্টেরল এর প্রায় ৮০% তৈরি করে আমাদের লিভার এবং মাত্র ২০% আসে প্রাণিজখাদ্য থেকে। আপনি যদি কোলেস্টেরল যুক্ত খাবার নাও খান, তবে প্রয়োজনীয় সকলকোলেস্টেরল লিভারই তৈরি করবে।

সমস্যা হয় তখনই, যখন রক্তে কোলেস্টেরল এর মাত্রা বেড়ে যায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে রক্তনালিতে তা জমে রক্তনালী সরু হয়ে যেতে পারে। তখন উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, স্ট্রোক ইত্যাদি জটিল সমস্যা হতে পারে। কোলেস্টেরল যুক্ত খাবার পরিহার করলেও রক্তে হাই কোলেস্টেরল হতে পারে।

সুতরাং উচ্চ কোলেস্টেরল যুক্ত পুষ্টিকর খাবারকে দোষারোপ করে কোন লাভ নাই। হাইকোলেস্টেরল এর আসল কারণ জানতে হবে, তবেই মুক্তি। একজন সুস্থ মানুষের জন্য কোলেস্টেরলের ভয়ে ডিম, রেড মিট, সেলফিশ, অর্গান মিট না খাওয়া বোকামি ছাড়া কিছুনা।

বিঃদ্রঃ এই খাবার খেলে  কোলেস্টেরল এর পরিমান কি হয় পরীক্ষা করার জন্যে গত বছর যাবত এসব খাবার আমি প্রচুর পরিমানে খাচ্ছি, কিন্তু আমার কোলেস্টেরল বাড়ে না। তবে যাদের ইতিমধ্যে হাই কোলেস্টেরল সমস্যা আছে, তাদের খাদ্য নিয়ন্ত্রণের প্রয়োজন হতে পারে।

পরবর্তী (৪র্থ) পর্বে থাকবে কোলেস্টেরলের রকমারি ভেদ, এই বিষয় নিয়ে আলোচনা।

লিখেছেন
ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।