অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত শতাধিক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

খাগড়াছড়িতে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট কাঁদানে গ্যাস ছুড়ছে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শহরের শাপলাচত্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা দখল করে রেখেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের অফিস পৌরসভা কার্যালয়ে হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নরুল আজমসহ বেশ কয়েকজন আহত হন। সময় পৌরসভা ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এরপর পুরো শহরে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবছার বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে বিএনপির লোকজন দলীয় কার্যালয়ে আসার সময় আওয়ামী লীগের লোকজন প্রথম দফায় আওয়ামী লীগের অফিসের সামনে হামলা করেন। পরবর্তী সময়ে আবারও বিএনপির কার্যালয়ে এসে হামলা চালান।

বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ব্যাপারে খাগড়াছড়ির পুলিশ সুপার নাইমুল হক কোনো কথা বলতে রাজি হননি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।