অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

‘খুফিয়া’ সিনেমায় এ কী করলেন বাঁধন! যা করতে চায়নি মিম ও মেহেজাবিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড সিনেমা ‘খুফিয়ায়’ অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এতে তার অভিনয় প্রশংসা কুড়ালেও চরিত্রটি নিয়ে নেটিজেনদের সমালোচনার ঝড়ে পড়েছেন অভিনেত্রী।

গত বৃহস্পতিবার (৫ই অক্টোবর) জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার সিনেমা ‘খুফিয়া’। প্রথমবারের মতো বলিউড সিনেমায় বাংলাদেশি অভিনেত্রী অভিনয় করছেন বলে বিদেশি এ সিনেমাটি নিয়ে দেশের দর্শকদেরও আগ্রহের কমতি ছিল না।

গত সোমবার ( ১৮ই সেপ্টেম্বর) নেটফ্লিক্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে এ সিনেমার ট্রেলার প্রকাশিত হলে বলিউড সিনেমায় বাঁধনের উপস্থিতি সকলের নজর কাড়ে। কিন্তু ট্রেলারে নজর কাড়লেও সিনেমাটি মুক্তি পাওয়ার পর অভিনেত্রী থেকে যেন মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশি দর্শকরা!

এই সিনেমায় বাঁধনের উপস্থিতি খুব কম হলেও নেটিজেনদের মন্তব্য সিনেমায় যতক্ষণ তাকে দেখা গেছে, ততক্ষণই পর্দায় বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরেছেন অভিনেত্রী।

সিনেমায় বাঁধনের চরিত্রের নাম হেনা ওরফে অক্টোপাস। যে কিনা দেশের প্রতিরক্ষামন্ত্রীর প্রতি ক্ষিপ্ত থাকেন। এ সিনেমায় বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে।

এদিকে বাংলাদেশে এ পদে দায়িত্ব পালন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ব্যক্তি জীবন পর্যালোচনা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ সিনেমাটির দৃশ্যপট কতটা যৌক্তিক তা এখন ভাবনার বিষয় দেশের সুশীল সমাজের।

 

সিনেমায় বাঁধনকে একজন সমকামী হিসেবেও দেখানো হয়েছে। বাংলাদেশের পরিবার, সমাজ ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী এ চরিত্রটি তাই হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। পুরো সিনেমা পর্যালোচনা করলে বিদেশের মাটিতে কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে ‘খুফিয়া’ সিনেমাটি?

প্রশ্নবিদ্ধ এ সিনেমায় একজন বাংলাদেশি অভিনেত্রী হয়ে কেন বাঁধন অভিনয় করেছেন এ বিষয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত না বললেও তার পূর্বের দেয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, পরিচালক বিশাল ভরদ্বাজ ও বলিউড সিনেমায় কাজ করার আগ্রহ থেকে তিনি এ সিনেমায় অভিনয় করেন।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত হওয়া সংবাদ ও সাক্ষাৎকার থেকে জানা যায়, দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিনকে এই চরিত্রটির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল, বিতর্কিত ও দেশের ভাবমূর্তি কথা চিন্তা করে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন।

মেহজাবীন সিনেমায় অভিনয় না করতে চাইলে সিনেমার পরিচালক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে এ সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। ওই একই কারণে বিদ্যা সিনহা মিমও সিনেমাটিতে অভিনয় করতে অস্বীকৃতি জানান।

থ্রিলার ঘরানার সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। নেটফ্লিক্সের এ সিনেমাটি নির্মিতি হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রীর প্রয়োজন ছিল পরিচালকের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।