দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (KPCL) দুই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হবে আগামী ২৪শে মার্চ।
নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে দুই বছরের জন্য কেন্দ্র দুটি থেকে সরকারের বিদ্যুৎ কেনার চুক্তি শেষ হওয়ায় উৎপাদন বন্ধ থাকবে।
বিদ্যুৎকেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট–২ এর ১১৫ মেগাওয়াট প্লান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৪শে মার্চ কোম্পানিটিকে দুই বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্মতি দিয়েছিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
কোম্পানিটি জানায়, উৎপাদনের মেয়াদ নতুন করে বাড়াতে ইতোমধ্যে বিপিডিবির কাছে আবেদন করেছে কেপিসিএল। বিষয়টি মৌখিকভাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।