অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলা ২৪ ঘণ্টায় নিহত আরও ২৪১

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় অন্তত ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ২৪১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে সংঘর্ষ  ‘আরও অনেক মাস’ চলবে। ইসরায়েল বলেছে যে তারা মধ্য গাজায় মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় আঘাত করেছে। বুধবার ভোররাতে গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই ২৪ ঘণ্টায় আরও ৩৮২ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু এবং নারী।

প্রেসিডেন্ট আব্বাস গাজা উপত্যকায় যুদ্ধকে “বিপর্যয়ের ঊর্ধ্বে” এবং “বিধ্বংসী যুদ্ধের ঊর্ধ্বে” বলে বর্ণনা করেছেন। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। যুদ্ধ শুরুর পর থেকে রামাল্লায় একটি মিশরীয় টিভি চ্যানেলের সাথে তার প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, অঞ্চলটি অচেনা হয়ে উঠেছে এবং সতর্ক করে বলেন যে দখলকৃত পশ্চিম তীর যে কোনও সময় বিস্ফোরিত হতে পারে।

ফিলিস্তিনি নেতা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভি একটি সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের  অর্জনগুলো দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা নিশ্চিত করতে আরও অনেক মাস ধরে যুদ্ধ চলবে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।