অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার প্রতিক্রিয়ায় এ হামলা বলে মনে করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজার ফিলিস্তিনি দলগুলো আজ বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুটি রকেট ভূমধ্যসাগরের দিকে ও পাঁচটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এ জন্য দক্ষিণ ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজেছিল।

উল্লেখ্য, পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির খবর, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে, তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।