অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

গাজা যুদ্ধে বিজয় বা হামাস বিনাশ সম্ভব নয়: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মন্তব্য করেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধে নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয়।

গত  শনিবার (২৬ মে) গাজার চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর সময় তিনি এমন মন্তব্য করেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন-কে দেয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, রাফায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন বন্দীদের ফিরিয়ে আনার জন্য চলমান গাজা যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, গাজার চলমান যুদ্ধে ইসরাইলের কোনো লাভ নেই। এতে লাভ কেবল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের কিছু চরমপন্থি সদস্যদের।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাল-আস-সুলতান শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

আজ সোমবার (২৭ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সেনাবাহিনী রাফার শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এ হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫ জন। আহত হয়েছেন শতাধিক।

এ সময় বেশ কয়েকটি শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় শিশুসহ অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।