অর্থ লিপি

১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ২৭ ফাল্গুন ১৪৩২

গাজীপুরে শ্রমিকদের ফের সড়ক অবরোধ, চলছে আলোচনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকেরবাড়ি এলাকায় শ্রমিকরা অবরোধ করেন। গাজীপুরে প্রোডাকশন বোনাসের পারসেন্টেজ ও ঈদ বোনাস বাড়ানো এবং ১৪ হাজার টাকা বেসিক প্রদানসহ বিভিন্ন দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা।

তবে শিল্পপুলিশ ও গার্মেন্টস মালিকপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তারা মালিকপক্ষের সঙ্গে এখন আলোচনা করছেন। শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ৮টায় মহানগরীর মালেকেরবাড়ি এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

সে সময় শ্রমিকরা জানান, তারা জাং অন করপোরেশন লিমিটেডের কারখানায় কাজ করেন। তাদের প্রোডাকশন বোনাসের পারসেন্টেজ, ঈদ বোনাস ৫০ শতাংশ এবং ১৪ হাজার টাকা বেসিক প্রদানসহ আরও কিছু সুযোগ-সুবিধা দিতে হবে।

শিল্প পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিকরা ১৫ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন কারখানার আশপাশে রয়েছেন।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।